শনিবার ১ জুন চব্বিশের লোকসভা ভোটের অন্তিম লগ্ন। সপ্তম এবং শেষ দফার ভোট গ্রহণ হবে এদিন। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, পাঞ্জাব, চণ্ডীগড় মিলিয়ে দেশের মোট ৫৭টি আসনে ভোট হবে শনিবার ১ জুন। যোগীরাজ্যের ১৩টি আসনে ভোট রয়েছে এদিন। ভোটের আগের দিনই নির্বাচনের কাজে যুক্ত ভোটকর্মীর মৃত্যু হল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। রায়বরেলির এক ভোটকেন্দ্রে নিযুক্ত ওই মৃত ভোটকর্মীর নাম হরিশঙ্কর। বয়স ৫৮। রায়বরেলি জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত এক চিকিৎসক জানাচ্ছেন, শনিবার ভোটকেন্দ্রে আচমকা শ্বাসকষ্ট শুরু হয় ওই কর্তব্যরত পুলিশ কর্মীর। তিনি অসুস্থবোধ করলে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
ভোটকর্মীর মৃত্যু...
#WATCH | A police inspector passes away during election duty in Rae Bareli, UP
Dr Dawood Hussain, Emergency Medical Officer, District Hospital says, "Police inspector Hari Shankar experienced difficulty in breathing today. He passed away during treatment in hospital." pic.twitter.com/aAYJAndhtD
— ANI (@ANI) May 31, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)