UP By-Poll Result: উপ নির্বাচনে উত্তরপ্রদেশে মান বাঁচাল বিজেপি, সেমিতেই ব্যাকফুটে অখিলেশ যাদব
২৭-এ ফাইনাল পরীক্ষা। তার আগে ২৪-এর শেষে দুই রাজ্যে বিধানসভা ও একাধিক রাজ্যে উপ নির্বাচনের মাঝেই উত্তরপ্রদেশে ৯টি আসনেও ছিল উপ নির্বাচন।
২৭-এ ফাইনাল পরীক্ষা। তার আগে ২৪-এর শেষে দুই রাজ্যে বিধানসভা ও একাধিক রাজ্যে উপ নির্বাচনের মাঝেই উত্তরপ্রদেশে ৯টি আসনেও ছিল উপ নির্বাচন। ফলে লোকসভা ভোটে শুধুমাত্র উত্তরপ্রদেশেই বিজেপির যে অবস্থা করে ছেড়েছিল সপা ও কংগ্রেস জোট, সেখান থেকে এই উপ নির্বাচন এনডিএ-এর কাছে কোনও অংশেই সেমিফাইনালের থেকে কম ছিল না। আর এই উপ নির্বাচনেই দুর্দান্ত কামব্যাক করল গেরুয়া শিবির। ৯টি আসনে মধ্যে ৭টি আসনেই বিপুল ভোটে জয় পেল বিজেপি। মীরাপুরে আরএলডি, কুন্দরকি, গাজিয়াবাদ, ফুলপুর, খায়ের, কাটহারি, মাজওয়ানিতে জিতেছে বিজেপি। একমাত্র সিসামাউ ও কারহালে খুব কম ব্যবধানে জিতেছে সমাজবাদী পার্টি। আর এই জয়ের পর খুশির মেজাজে দেখা গেল বিজেপির কর্মী সমর্থকদের। আতশবাজি পোড়ালেন স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)।
#WATCH | Uttar Pradesh CM Yogi Adityanath celebrated outside the BJP office by bursting crackers after the UP by-poll results. pic.twitter.com/csKqIlENGP
— ANI (@ANI) November 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 23, 2024 11:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

