Tiger Attack: রাতের অন্ধকারে বৃদ্ধ কেয়ারটেকারকে টেনে নিয়ে গেল বাঘ, ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম

এই ঘটনার পরও কেন টনক নড়ল না বন দফতরের? এই নিয়ে উঠছে প্রশ্ন।

Tiger Attack: রাতের অন্ধকারে বৃদ্ধ কেয়ারটেকারকে টেনে নিয়ে গেল বাঘ, ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম
ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা (ছবিঃX)

নয়াদিল্লিঃ কর্মরত কেয়ারটেকারকে টেনে নিয়ে গেল বাঘ (Tiger)। ঘটনাটি ঘটেছে জয়পুরের(Jaipur) রণথম্ভোর অভয়ারণ্যে। এলাকায় নিরাপত্তা কোথায়? ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। অভয়ারণ্যের অফিসের সামনে বিক্ষোভ স্থানীয়দের। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রাধেশ্যাম সাইনি। বয়স ৬০। জয়পুরের রণথম্ভোর অভয়ারণ্যের ভিতরে অবস্থিত একটি প্রাচীন মন্দিরের কেয়ারটেকার ছিলেন তিনি। সেখানেই থাকতেন। রবিবার সেখানেই বাঘের হামলার শিকার হন তিনি। আর এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এত বড় অভয়ারণ্যে সেভাবে কেন কোনও নিরাপত্তারক্ষী নেই? প্রশ্ন তোলেন তাঁরা। উল্লেখ্য, কিছুদিন আগেই এই অভয়ারণ্যে বাঘের মুখে পড়ে মৃত্যু হয় এক মহিলার। এই ঘটনার পরও কেন টনক নড়ল না বন দফতরের? এই নিয়ে উঠছে প্রশ্ন।

 

রাতের অন্ধকারে বৃদ্ধ কেয়ারটেকারকে টেনে নিয়ে গেল বাঘ, ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 09, 2025 12:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).