Swati Maliwal Assault Case: স্বাতী হেনস্থাকাণ্ডে অভিযুক্ত বৈভবকে নিয়ে যাওয়া হচ্ছে মুম্বই, সেখানেই তাঁর ফোন ফরম্যাট হয়েছিল বলে অভিযোগ
আদালতে পুলিশ জানায়, গ্রেফতারির আগের দিন বৈভব মুম্বইয়ে গিয়ে নিজের ফোনটি ফরম্যাট করে সমস্ত তথ্য ফোন থেকে মুখে ফেলেছেন।
Swati Maliwal Assault Case: মুখ্যমন্ত্রী অরবিন্দ কেরিওয়ালের (Arvind Kejriwal) বাসভবনে তাঁরই ব্যক্তিগত সহকারী বৈভব কুমারের (Bibhav Kumar) বিরুদ্ধে মারধরের অভিযোগে তুলেছেন রাজ্যসভার আপ সাংসদ স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। শারীরিক হেনস্থার এফআইআর দায়ের করেন তিনি। স্বাতীর অভিযোগের ভিত্তিতে রবিবার দিল্লি পুলিশ গ্রেফতার করেছে বৈভবকে। তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আজ, মঙ্গলবার অভিযুক্ত বৈভবকে মুম্বই নিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ। আদালতে পুলিশ জানায়, গ্রেফতারির আগের দিন বৈভব মুম্বইয়ে গিয়ে নিজের ফোনটি ফরম্যাট করে সমস্ত তথ্য ফোন থেকে মুখে ফেলেছেন। তাই অভিযুক্ত যেখান থেকে ফোন ফরম্যাট করিয়েছেন সেখানেই তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।
মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে বৈভবকে...
#WATCH | Delhi CM Arvind Kejriwal's aide Bibhav Kumar being taken to Mumbai from Delhi airport by Delhi Police for investigation in connection with the AAP MP Swati Maliwal assault case.
Delhi Police had mentioned in Tis Hazari Court that they would take Bibhav Kumar to Mumbai… pic.twitter.com/Sn7WzVNN2X
— ANI (@ANI) May 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 21, 2024 01:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

