নয়াদিল্লি: জাপানের যুবকদের ( Japanese Boys) ঐতিহ্যবাহী একটি প্যারেডের পুরনো ভিডিয়ো ফের ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা দেখে হতবাক হয়ে পড়েছেন নেটিজেনরা।

সুডান কোউডু (Shuudan Koudou) নামে ঐতিহ্যবাহী (traditional) ওই প্যারেডের মানে সমষ্টিগত পদচালনা (collective action) বা গ্রুপ মুভমেন্ট (group movement)। কয়েক সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে কালো পোশাক পরা জাপানি যুবকদের অদ্ভুতভাবে প্যারেড করতে দেখা যাচ্ছে। যা মনে কেড়ে নিয়েছে নেটিজেনদের। জাপানের নিপ্পন স্পোর্টস সায়েন্স ইউনিভার্সিটির (Nippon Sport Science University) ছাত্রদের প্যারেডের ভিডিয়ো দেখে হতবাক হয়ে পড়েছেন অনেকেই। ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি মানুষ দেখেও নিয়েছেন সেটা।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)