Snake Found in AC Coach of Train: মুম্বইগামী গোরখপুর-বান্দ্রে এক্সপ্রেস ট্রেনের এসি কোচে সাপ; যাত্রীদের মধ্যে আতঙ্ক ( দেখুন ভিডিও)
বুধবার গোরখপুর থেকে বান্দ্রার উদ্দেশ্যে গোরখপুর বান্দ্রা এক্সপ্রেস লখনউ স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পরেই বি-৩ কোচের যাত্রী ৫৬ নম্বর সিটের কাছে সাপটিকে দেখতে পান।
গত কয়েকমাসে পরপর রেল দুর্ঘটনা এমনিতেই ভারতীয় রেলওয়েকে কালিমালিপ্ত করার জন্য যথেষ্ঠ। তারই মধ্যে এবার ট্রেনের বগিতে মিলল জ্যান্ত সাপ। গোরখপুর-বান্দ্রা টার্মিনাস উইকলি এক্সপ্রেস -১৫৬০৭ (Gorakhpur-Bandra Terminus Weekly Express) এর এসি-থ্রি (AC-3) টায়ার এর বি-৩(B3) কোচে যাত্রীরা একটি সাপ দেখতে পায়। এই খবর সামনে আসতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরে কর্তৃপক্ষ ঐ কোচটি খালি করে অন্য এসি-৩ ইকোনমি কোচ (AC3 Economy) দিয়ে ট্রেনটিকে চালু করে। ট্রেন থেকে সাপের বগি আলাদা করা হয় সেন্ট্রাল স্টেশনে পৌঁছতেই সাপের খোঁজ করা হয়। অনেক খোঁজাখুঁজি করেও সাপটি পাওয়া যায়নি, পরে এসি কোচ বদলানো হয়। এ কারণে ট্রেনটি প্রায় আড়াই ঘণ্টা দেরিতে ছাড়ে। কিছু যাত্রী কর্তৃপক্ষকে একটি ভিডিও দেখান যেখানে সাপের লেজ নড়তে দেখা যায়। এরপর ওপরের বার্থে হাত দিয়ে ধাক্কা দিলেই ওই লেজ নড়তে দেখা যায়।
খবরে বলা হয়েছে, দেখুন সেই ভিডিও-
Passengers spotted snake in AC-3 tier B3 coach of Gorakhpur-Bandra Terminus Weekly Express (15067) which arrived at Kanpur central railway station on PF 4. Authorities have evacuated the coach & replaced it with another AC3 economy. The coach with🐍 has been detached from d train
— Arvind Chauhan 💮🛡️ (@Arv_Ind_Chauhan) July 10, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 11, 2024 12:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

