ট্রেনের কামরায় আগুন। দাউদাউ করে জ্বলছে আস্ত এক্সপ্রেস ট্রেনের বগি। সোমবার দুপুরের দিকে নয়া দিল্লির সরিতা বিহার থানা এলাকার কাছে শান-ই-পাঞ্জাব এক্সপ্রেসের (Shan-e-Punjab Express) একটি কোচে আগুন লেগে যায়। একে একে সেখানে জড়ো হয় স্থানীয়রা। এক্সপ্রেসের কামরায় আগুন লাগার সেই ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে কীভাবে ওই আগুন লাগল তা এখনও জানা যায়নি। ট্রেনে আগুন লাগার খবর মিলতেই ঘটনাস্থলে পৌঁছয় ৬টি দমকল ইঞ্জিন। যাত্রীদের সকলেই সুরক্ষিত আছে বলে জানা গিয়েছে।
জ্বলছে এক্সপ্রেস ট্রেনের কামরা...
🔴 #BREAKING | Delhi: Massive fire breaks out in a coach of Shan-e-Punjab Express near Sarita Vihar Police Station pic.twitter.com/X1vmVhyWhX
— NDTV (@ndtv) June 3, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)