Sawan Month 2025: শ্রাবণের প্রথম সোমবার, প্রতিবন্ধী স্বামীকে কাঁধে নিয়ে শিবের মাথায় জল ঢালতে এলেন মহিলা, দেখুন

চলার ক্ষমতা হারিয়েছেন স্বামী। তাই স্বামীকে কাঁধে তুলে তাঁকে নিয়ে মহাদেব মন্দিরে এসেছেন মহিলা। মা-বাবার সঙ্গে এসেছে তাঁদের দুই খুদে সন্তান।

Sawan Month 2025: শ্রাবণের প্রথম সোমবার, প্রতিবন্ধী স্বামীকে কাঁধে নিয়ে শিবের মাথায় জল ঢালতে এলেন মহিলা, দেখুন
Woman Carries Disabled Husband on Shoulders to Temple for Sawan Jalabhishek (Photo Credits: X)

আজ, ১৪ জুলাই শ্রাবণ মাসের (Sawan Month 2025) প্রথম সোমবার। এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তের শিবমন্দিরে (Lord Shiva) ভক্তদের ঢল নেমেছে। প্রতিবন্ধী স্বামীকে কাঁধে তুলে মহাদেবের মাথায় জল ঢালতে উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড এলেন এক মহিলা। শ্রাবণের প্রথম সোমবার শ্রাবণ জলাভিষেকের জন্য হরিদ্বারের কাঁখালের প্রাচীন দক্ষিণেশ্বর মহাদেব মন্দিরে আসেন তিনি। চলার ক্ষমতা হারিয়েছেন স্বামী। তাই স্বামীকে কাঁধে তুলে তাঁকে নিয়ে মহাদেব মন্দিরে এসেছেন মহিলা। মা-বাবার সঙ্গে এসেছে তাঁদের দুই খুদে সন্তান। মন ভালো করা সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রতিবন্ধী স্বামীকে কাঁধে নিয়ে শ্রাবণের প্রথম সোমবার জল ঢালতে এলেন মহিলা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 14, 2025 04:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).