Palghar: পালঘরে অবৈধভাবে পাচার, লক্ষ লক্ষ টাকার মদ বাজেয়াপ্ত করল পুলিশ
পালঘরে অবৈধভাবে মদ পরিবহন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
নয়াদিল্লি: মহারাষ্ট্রের পালঘর জেলায় বেআইনিভাবে পরিবহণ করা ৫.১৭ লাখ টাকার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। মহারাষ্ট্রে 'অল আউট অপারেশন' চলাকালীন ওয়াডা পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল যে কিছু লোক চোরাচালান এবং অবৈধভাবে মদ পাচার করছে। এরপর পুলিশ চেকিং বসিয়ে ওয়াদা-মনোর রস্তার হামরাপুর ফাটায় একটি প্লাস্টিক কোম্পানির কাছে একটি টেম্পো পার্ক করা দেখতে পায়। পুলিশ সূত্রে খবর, টেম্পোটিতে বিভিন্ন ব্র্যান্ডের মদের বাক্স ছিল। যারা মদ পরিবহণ করছিল তারা সেখান থেকে পালিয়ে যান।
বেআইনিভাবে মদ পরিবহনের জন্য মহারাষ্ট্র নিষেধাজ্ঞা আইনের বিধানের অধীনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে, এবং মদ বোঝাই টেম্পোটি বাজেয়াপ্ত করেছে।
দেখুন
STORY | Rs 5.17 lakh liquor being transported illegally seized in Palghar
READ: https://t.co/VL0te3nSb5 pic.twitter.com/oU8BPFxvsL
— Press Trust of India (@PTI_News) June 18, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 18, 2024 09:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

