Lalu Prasad Yadav: রাবড়ি এবং তেজ প্রতাপের পর ইডির সমনে হাজির লালু

জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায় আবারও বিপাকে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব।

Lalu Prasad Yadav: রাবড়ি এবং তেজ প্রতাপের পর ইডির সমনে হাজির লালু
Lalu Prasad Yadav (Photo Credit: File Photo)

নয়াদিল্লি: জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায় আবারও বিপাকে লালু প্রসাদ যাদব। আরজেডি প্রধান লালু যাদব (RJD President Lalu Prasad Yadav) এবং তাঁর পরিবারকে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। বুধবার, লালু যাদব ইডির প্রশ্নের উত্তর দিতে পাটনায় তদন্তকারী সংস্থার অফিসে পৌঁছেছেন। মঙ্গলবার তদন্তকারী সংস্থার সামনে হাজির হন লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপ এবং স্ত্রী রাবড়ি দেবী। আজ, ১৯ মার্চ, লালু যাদব ইডির অফিসে হাজির হলেন ।

উল্লেখ, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন রেলে গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হয়। অভিযোগ ওঠে, চাকরি দিতে লালু প্রসাদ চাকরি পার্থীদের পরিবারের সদস্যদের কাছ থেকে জমি নেন। এই মামলায় আর্থিক তছরূপের অভিযোগ সামনে আসতেই ইডি তল্লাশি চালিয়ে ১ কোটি নগদ টাকা উদ্ধার করে।

চাকরির বিনিময়ে জমি কেলেঙ্কারির ঘটনায় ইডি অফিসে হাজির হলেন আরজেডি প্রধান লালু যাদব

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 19, 2025 01:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).