Assam Rain: ভারী বৃষ্টির জেরে অসমে বন্যা পরিস্থিতি, বসতি এলাকায় গন্ডারের তাণ্ডবে তটস্থ এলাকাবাসী
কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের গন্ডারগুলি প্রায়শই মাজুলি বিভাগের কাছে ঘুরে বেড়ায়। দিন দুই আগে একটি প্রাপ্তবয়স্ক গন্ডার সাপোরি এলাকা পার করে লোকালয়ে ঢুকে পড়ে।
ভারী বৃষ্টির জেরে অসমে বন্যা পরিস্থিতির (Assam Flood) সৃষ্টি হয়েছে। জলমগ্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত। নাগাড়ে বৃষ্টিতে ভূমিধস দেখা দিয়েছে কামরূপ। ধসের জেরে অসমে শিশু-সহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। বর্ষার শুরুতেই বৃষ্টি এমন বানভাসি অবস্থা যে নাজেহাল রাজ্যবাসী। এরই মাঝে অসমের মাজুলিতে গন্ডারের (Rhinocero) তাণ্ডব শুরু। বসতি এলাকায় ফাঁকা জমিতে দাপিয়ে বেরাচ্ছে গন্ডার। এমন দৃশ্য দেখে তো স্থানীয়দের চোখ কপালে উঠেছে। উদ্বেগ সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। অসম বন বিভাগের তরফে জানানো হয়েছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের গন্ডারগুলি প্রায়শই মাজুলি বিভাগের কাছে ঘুরে বেড়ায়। দিন দুই আগে একটি প্রাপ্তবয়স্ক গন্ডার সাপোরি এলাকা পার করে লোকালয়ে ঢুকে পড়ে। গন্ডারটির সন্ধান মিললেও তাকে নিরাপদে কাজিরাঙ্গার সাপোরি অঞ্চলে ফিরিয়ে আনতে বেগ পেতে হচ্ছে। তবে অভিযান জারি রেখেছেন বন আধিকারিকেরা।
অসমে গন্ডারের তাণ্ডবঃ
#WATCH | Assam | Rhinoceros roaming in Majuli sparks concern among locals as forest department monitors the situation
Forest Range Officer Abhijit Doley says, "... Often rhinoceros from Kaziranga National Park stray out near Majuli division... Two days ago, an adult rhinoceros… pic.twitter.com/t6pofnGIw1
— ANI (@ANI) May 31, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 31, 2025 04:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

