J&K: মুলারওয়ানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৮টি বাড়ি পুড়ে ছাই, সরকারের কাছে সাহায্যের আর্তি
'এখানে খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে,সবকিছু পুড়ে গিয়েছে।'
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার মুলারওয়ানে (Mulwarwan) ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৮টি বাড়ি পুড়ে গিয়েছে। মুলারওয়ান গ্রামে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। দুর্যোগ মোকাবেলায় প্রশাসন ঘটনাস্থলের কাছে হেলিকপ্টার মোতায়েন করে, যার মাধ্যমে ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। মুলারওয়ানের মানুষের জন্য পুনর্বাসনের প্রচেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারের একজন সদস্য বলেন, ‘আগুন লাগার ঘটনায় এখানে খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। সবকিছু পুড়ে গিয়েছে। সরকারকে পাশে থাকা এবং সাহায্য করা উচিত।' দেখুন ভিডিও-
#WATCH | J&K | Kishtwar Fire incident | "It is a very difficult situation. Everything has been burnt...The government should give something and help," says a member of an affected family.
Rehabilitation efforts are underway for the people of Mulwarwan, Kishtwar, following the… pic.twitter.com/7lKZOqFLGn
— ANI (@ANI) October 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 16, 2024 09:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

