Rahul Gandhi: ভারতের বেকারত্ব ছাপিয়েছে পাকিস্তানকে, প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন রাহুল

পাকিস্তানে ১২ শতাংশ যুবক বেকার। সেখানে ভারতে ২৩ শতাংশ প্রায় দ্বিগুণ মানুষ বেকারত্বের সমস্যায় ভুগছেন

Rahul Gandhi: ভারতের বেকারত্ব ছাপিয়েছে পাকিস্তানকে, প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন রাহুল
Rahul Gandhi (Photo Credits: ANI)

শনিবার তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) নিয়ে মধ্যপ্রদেশে প্রবেশ করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। রবিবার গোয়ালিওরে দেশের বেকারত্ব নিয়ে সরব হলেন কংগ্রেস সাংসদ। বললেন, ভারতের বেকারত্ব পাকিস্তানকেও ছাড়িয়ে গিয়েছে। পাকিস্তানে ১২ শতাংশ যুবক বেকার। সেখানে ভারতে ২৩ শতাংশ প্রায় দ্বিগুণ মানুষ বেকারত্বের সমস্যায় ভুগছেন। তার কারণ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) কাঠগড়ায় তুলেছেন রাহুল। সাংসদের অভিযোগ, জিএসটি এবং নোটবন্দির মাধ্যমে দেশের ছোট ব্যবসায়ী কিংবা উদ্যোগপতিদের নিশ্চিহ্ন করেছেন মোদী।

দেখুন ভিডিয়ো... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 03, 2024 11:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).