Raghav Chadha's Suspension Revoked: ১১৫ দিন পর রাজ্যসভার সাংসদ পদ ফিরে পেলেন রাঘব চাড্ডা

১১ অগাস্ট চলতি মরসুমের বাদল অধিবেশনের শেষ দিন 'জালিয়াতির' অভিযোগ তুলে রাঘবকে রাজ্যসভা থেকে অনির্দিষ্টকালের জন্যে সাসপেন্ড করেছিলেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। আজ সোমবার রাঘবের সাসপেনশন তুলে নেওয়ার কথা জানালেন রাজ্যসভার চেয়ারম্যান।

Raghav Chadha's Suspension Revoked: ১১৫ দিন পর রাজ্যসভার সাংসদ পদ ফিরে পেলেন রাঘব চাড্ডা
Raghav Chadha (Photo Credits: ANI)

রাজ্যসভার সাংসদ পদ ফিরে পেলেন আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। ১১ অগাস্ট চলতি মরসুমের বাদল অধিবেশনের শেষ দিন (Moonsoon Seession on Parliament 2023) 'জালিয়াতির' অভিযোগ তুলে রাঘবকে রাজ্যসভা থেকে অনির্দিষ্টকালের জন্যে সাসপেন্ড করেছিলেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। সাংসদ পদ ফিরে পেতে সুপ্রিম কোর্টের দারস্ত হয়েছিলেন আম আদমি পার্টির সাংসদ। রাঘবের সাসপেনশন তুলে নেওয়ার কথা জানালেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। ১১৫ দিন পর রাজ্যসভার সাংসদ পদ ফিরে পেয়ে সুপ্রিম কোর্ট ও চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন চাড্ডা।

রাজ্যসভায় সাংসদ পদ ফিরে পেলেন রাঘব চাড্ডা... 

সাংসদ পদ ফিরে পেয়ে কী বললেন আপ সাংসদ, দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 04, 2023 02:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).