Post Roe Verdict: গর্ভপাত নিয়ে ঐতিহাসিক রায় আমেরিকার সুপ্রিম কোর্টের, প্রশাসনের ভয়ে অ্যাপ ডিলিট মহিলাদের
মহিলাদের গর্ভপাতের সাংবিধানিক অধিকার কেড়ে নিল আমেরিকার সুপ্রিম কোর্ট। মার্কিন মুলুকে বাতিল হয়ে গেল পাঁচ দশকের পুরনো আইন। আর এই রায় ঘোষণার পরেই তড়িঘড়ি মহিলাদের মধ্যে ঋতুচক্র নির্ধারণকারী অ্যাপ ডিলিট করতে দেখা গেল গোটা আমেরিকা জুড়ে। সূত্র বলছে, অ্যাপের তথ্য থেকে প্রশাসন তাদের ওপর নজরদারি চালাতে পারে এই ভেবে অধিকাংশ মহিলারা কিছুটা ভয়ের থেকেই এই অ্যাপ ডিলিট করতে শুরু করেছেন ।
বিখ্যাত পডকাস্টার ডরি শাফরির (Doree Shafrir) তাঁর টুইটারে লিখেছেন - আপনি যদি টেক্সাসে থাকেন তাহলে ভুলেও গুগলে টাইপ করবেন না যে কোথায় গর্ভপাত করানো যাবে
Yes delete your period app. But also don’t arrange rides for people to get abortions on Facebook. Don’t google “where to get an abortion” if you live in Texas. Don’t go to a protest unmasked. The privacy violations that are coming go so much deeper than period apps.
— Doree Shafrir (@doree) June 24, 2022
সাংবাদিক কার্লোস পোলাংকো (Carlos Berríos Polanco) টুইট করেছেন- ঋতুচক্রনির্ধারণকারী অ্যাপ ডিলিট করে বাড়িতে থাকা ক্যালেন্ডার ব্যবহার করুন, কারণ গর্ভপাত এখন আপনার দেশে অপরাধ। অ্যাপের তথ্য কিন্তু আপনাকে জেলেও পাঠাতে পারে।
delete your period tracking app and use a physical calendar. the moment abortion gets criminalized in your state, that data can and likely will be used to arrest you. https://t.co/hWtTnYNkcd
— Carlos Berríos Polanco ⚰️ (@Vaquero2XL) June 24, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 25, 2022 11:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

