Kallakurichi Hooch Tragedy: তামিলনাড়ুতে বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৫৭ জন, গ্রেফতার ৭ অভিযুক্ত
তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে বিষাক্ত মদ পান করে এখন পর্যন্ত ৫৭ জনের মৃত্যু হয়েছে।
নয়াদিল্লি: তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে (Kallakurichi) বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জন। সোমবার জেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে। প্রায় ১৫৬ জন বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কল্লাকুড়ি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১০ জন। ১২ জনকে পুদুচেরিতে ভর্তি করা হয়েছে। ২০ জনের চিকিৎসা চলছে সালেমে এবং চারজন ভিলুপুরম সরকারি হাসপাতালে ভর্তি। রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেছেন, এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের সন্তানদের খরচ রাজ্য সরকার বহন করবে। সোমবার রাতে ঘটনায় অভিযুক্ত ৭ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।
দেখুন ভিডিও
VIDEO | Kallakurichi Hooch Tragedy: Police arrested seven accused in the case on Monday.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/Q5uduwXunU
— Press Trust of India (@PTI_News) June 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 25, 2024 09:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

