‘PM Was Arrogant': কৃষি বিল প্রশ্নে প্রধানমন্ত্রীর ব্যবহার ‘ঔদ্ধত্যপূর্ণ’, সত্যপাল মালিক (দেখুন ভিডিও)
কৃষক প্রশ্নে আমার প্রধানমন্ত্রীর ব্যবহার ছিল অত্যন্ত “ঔদ্ধত্যপূর্ণ”।
নতুন দিল্লি, ৩ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ( Narendra Modi) উদ্যোগে কেন্দ্রের তিন কৃষি আইন বাতিল হলেও মোদির বিরুদ্ধে মুখ খুলতে দ্বিধা করলেন না মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি বলেন, যখন দেশের কৃষক কেন্দ্রের ওই তিন কৃষি আইনের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। আন্দোলন করছে। তখন একদিন প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে গেলাম। পাঁচ মিনিটেই গোলমাল বেঁধে গেল। আমি বললাম, ইতিমধ্যে ৫০০ জনের মৃত্যু হয়েছে। উত্তরে প্রধানমন্ত্রীর দাবি, “তারা কী আমার জন্য মরেছে?” কৃষক প্রশ্নে আমার প্রধানমন্ত্রীর ব্যবহার ছিল অত্যন্ত “ঔদ্ধত্যপূর্ণ”।
দেখুন টুইট
घमंड...क्रूरता...संवेदनहीनता
भाजपा के राज्यपाल के इस बयान में पीएम मोदी के व्यक्तित्व में शामिल इन्हीं 'गुणों' का बखान है।
मगर, ये एक लोकतंत्र के लिए चिंता की बात है। pic.twitter.com/HGxzKfYsme
— Congress (@INCIndia) January 3, 2022
এদিকে সত্যপাল মালিকের ভিডিওটি ইতিমধ্যে নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে শেয়ার করেছে কংগ্রেস। ক্যাপশনে লিখেছে, গণতন্ত্র সম্পর্কে সচেতন বিজেপির রাজ্যপাল।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 03, 2022 02:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

