Sabarmati Report: আজ 'দ্য সবরমতি রিপোর্ট' দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বিক্রান্ত ম্যাসি অভিনীত 'দ্য সবরমতি রিপোর্ট' সিনেমাটি ২০০২ সালে গোধরা ট্রেনে আগুন লাগার ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
নয়াদিল্লি: আজ সন্ধ্যায় 'দ্য সবরমতি রিপোর্ট' ছবিটি দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বিক্রান্ত ম্যাসি অভিনীত ছবিটি ২০০২ সালে গোধরা ট্রেনে আগুন লাগার ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। গোধরা কাণ্ডে গুজরাটের কিছু অংশে দাঙ্গা হয়েছিল। এই ঘটানর উপর তৈরি সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে, মুক্তির পর থেকে ছবিটি সমালোচিত হতে শুরু করেছে। তবে ডানপন্থী রাজনীতিবিদরা ছবিটির বেশ প্রশংসা করেছেন। আজ সংসদের বালযোগী অডিটোরিয়ামে (Balayogi Auditorium) 'দ্য সবরমতি রিপোর্ট'-এর একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হবে। ছবিটি দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ছবিটি দেখে প্রশংসা করেছেন। দেখুন-
PM Modi will watch the film 'The Sabarmati Report' today at 4 pm at Balyogi Auditorium in Parliament
(File photo) pic.twitter.com/hKCHE0Vzgh
— ANI (@ANI) December 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 02, 2024 01:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

