Afghanistan Crisis: মোদীর নির্দেশ রাজনৈতিক দলগুলিকে আফগানিস্তান পরিস্থিতি সম্পর্কে জানাবে কেন্দ্র

গত ১৫ অগাস্ট আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান। গোটা দেশটাই প্রায় তাদের দখলে। দেশ ছেড়ে পালিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ ঘানি সহ অন্যরা। খুব শীঘ্রই তালিবান আফগানিস্তানে সরকার গড়বে বলে জানিয়েছে। এই পরিস্থিতে ভারত কী করবে তা এই বৈঠকে আলোচনা হতে পারে।

Afghanistan Crisis: মোদীর নির্দেশ রাজনৈতিক দলগুলিকে আফগানিস্তান পরিস্থিতি সম্পর্কে জানাবে কেন্দ্র
বিদেশমন্ত্রী এস জয়শংকর (Photo Credits: PTI)

সব রাজনৈতিক দলের লোকসভা ও রাজ্যসভার নেতাদের আফগানিস্তানের (Afghanistan Crisis) বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাবে কেন্দ্রীয় সরকার। আজ এই খবর জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। টুইটে তিনি লেখেন, "আফগানিস্তানের পরিস্থিতির বিষয়ে রাজনৈতিক দলগুলির ফ্লোর নেতাদের জানাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এই বিষয়ে আরও বিস্তারিত জানাবেন পরে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 23, 2021 02:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).