Republic Day 2025: কুয়াশার চাদরে মোড়া কর্তব্য পথে চলছে কুচকাওয়াজের মহড়া, দেখুন ভিডিও

আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে ট্যাবলোতে সামিল হওয়ার ডাক পেয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার লোকশিল্প নাটুয়া নৃত্য দল।

Republic Day 2025: কুয়াশার চাদরে মোড়া কর্তব্য পথে চলছে কুচকাওয়াজের মহড়া, দেখুন ভিডিও
Parade Rehearsal (Photo Credit: X)

নয়াদিল্লি: দিল্লির কর্তব্য পথে (Kartavya Path) চলছে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে মহড়া (76th Republic Day Parade Rehearsals)। হাড়কাঁপানো ঠাণ্ডার মধ্যেই কুয়াশার চাদরে মোড়া শহরের কর্তব্য পথে পুরোদমে চলছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া। এবার প্রজাতন্ত্র দিবসে বাংলার জন্য বিশেষ সুখবর রয়েছে। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে ট্যাবলোতে সামিল হওয়ার ডাক পেয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার লোকশিল্প নাটুয়া নৃত্য দল।

১৯৪৭ সালে ১৫ আগস্ট ভারত ব্রিটিশ সরকারের থেকে স্বাধীন হয়। ১৯৪৭ সালে স্বাধীনতার পর, ডক্টর বিআর আম্বেদকরের নেতৃত্বে একটি দল একটি সংবিধান রচনার প্রস্তাব পেশ করে। দুই বছরের দীর্ঘ আলোচনার পর, ১৯৫০ সালে ২৪ জানুয়ারি সংবিধান গৃহীত হয়। সেটি গৃহীত হওয়ার দুই দিন পরে ১৯৫০ সালে ২৬ জানুয়ারি সকাল ১০টা ১৮ মিনিটে ভারতের সংবিধান কার্যকরী হয়। ভারত সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র দেশ হিসাবে গড়ে ওঠে। ২১টি গান স্যালুট এবং জাতীয় পতাকা উত্তোলন করে ঐতিহাসিক দিনটির সূচনা হয়।

দিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে মহড়া

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 08, 2025 08:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).