Neeleswaram Mandir Fire Incident: নীলেশ্বরম মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দ্বগ্ধ ব্যক্তির মৃত্যু, আহতদের চলছে চিকিৎসা

গত ২৮ অক্টোবর ভয়াবহ আগুন লাগে কেরলের কাসারগোড এলাকার নীলেশ্বরম মন্দিরে। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ৪ জনের চিকিৎসা চলছিল।

Neeleswaram Mandir Fire Incident: নীলেশ্বরম মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দ্বগ্ধ ব্যক্তির মৃত্যু, আহতদের চলছে চিকিৎসা
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

গত ২৮ অক্টোবর ভয়াবহ আগুন লাগে কেরলের কাসারগোড এলাকার নীলেশ্বরম মন্দিরে (Neeleswaram Mandir)। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ৪ জনের চিকিৎসা চলছিল। আহত ১৫০ জনের মধ্যে অনেককেই ইতিমধ্যেই ছাড়া হয়েছে। তবে এই ঘটনায় শনিবার ১ জনের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে মৃত ব্যক্তির নাম সন্দীপ। সূত্রের খবর, সন্দীপের ৪০ শতাংশ শরীর ক্ষতিগ্রস্থ হয়েছিল। তাঁর চিকিৎসা চলছিল। এরমধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। প্রসঙ্গত, আতসবাজির কারণে গত সোমবার আগুন লাগে ওই মন্দিরে। সেই সময় মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আগুনে পুড়ে যায় বেশ কয়েকজন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 02, 2024 10:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).