Odisha: দুর্ঘটনার কবলে সাংসদের গাড়ি, সামনের চাকার টায়ার ফেটে বিস্ফোরণ
শনিবার সংসদে ১৭'তম লোকসভার শেষ দিনে বাজেট অধিবেশন সেরে রায়পুর হয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার মুখোমুখি হয় সাংসদের গাড়ি। সামান্য চোট পেয়েছেন বিজু জনতা দলের সাংসদ রমেশ চন্দ্র মাঝি।
দুর্ঘটনার কবলে সাংসদ রমেশ চন্দ্র মাঝির (Ramesh Majhi) গাড়ি। সামান্য চোট পেয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের (Naveen Patnaik) বিজু জনতা দলের (BJD) সাংসদ। জানা যাচ্ছে, শনিবার সংসদে ১৭'তম লোকসভার শেষ দিনে বাজেট অধিবেশন সেরে রায়পুর হয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার মুখোমুখি হয় সাংসদের গাড়ি। সূত্রের খবর, শনিবার গভীর রাতে নবরংপুর জেলার উনারকোট এলাকার কাছে সাংসদের গাড়ির সামনের চাকার একটি টায়ার ফেটে যায়। যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি রাস্তার পাশে জঙ্গলে গিয়ে থেমে থায়।
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ধাক্কা মেলায়, মৃত ৩, আহত বহু
দেখুন দুর্ঘটনাস্থলের দৃশ্য...
#WATCH | Odisha: BJD MP Ramesh Majhi suffered minor injuries in a road accident in Nabarangpur district. More details awaited. pic.twitter.com/7lb16RQBRs
— ANI (@ANI) February 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 11, 2024 12:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

