Modi Swearing-In Ceremony: তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের আগে শরিকদের নিয়ে চা বৈঠকে মোদী, পিএম আবাসে নেতাদের ভিড়
সন্ধ্যেতে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে বিজেপি এবং এনডিএ-এর শরিক নেতাদের চা বৈঠকে ডেকেছেন নমো। নয়া দিল্লির ৭ লোক কল্যান মার্গে প্রধানমন্ত্রী আবাসে চা বৈঠকের আয়োজন করেছেন নরেন্দ্র মোদী।
তৃতীয়বারের জন্যে ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi Swearing-In Ceremony)। আজ রবিবার সন্ধ্যে ৭:১৫ মিনিট থেকে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু। এদিন মোদীর (Narendra Modi) পাশাপাশি তাঁর মন্ত্রীসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন। তবে সন্ধ্যেতে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে বিজেপি এবং এনডিএ-এর শরিক নেতাদের চা বৈঠকে ডেকেছেন নমো। নয়া দিল্লির ৭ লোক কল্যান মার্গে প্রধানমন্ত্রী আবাসে চা বৈঠকের আয়োজন করেছেন নরেন্দ্র মোদী। দলীয় নেতা অমিত শাহ, নির্মলা সীতারামন, জেপি নাড্ডা, কিরণ রিজিজু, শিবরাজ সিং চৌহান, মনোহার লাল খট্টর, রাজনাথ সিং, এলজেপি-র চিরাগ পাসোয়ান, হাম-এর জিতন রাম মাঝি প্রমুখরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে।
আরও পড়ুনঃ মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্যে মাঝরাতে ফোন করে খাড়্গেকে আমন্ত্রণ
চা-বৈঠক...
Delhi: BJP leaders Amit Shah, JP Nadda, BL Verma, Pankaj Chaudhary, Shivraj Singh Chouhan, Annapurna Devi, Arjun Ram Meghwal arrive at 7, LKM, the residence of Prime Minister-designate Narendra Modi to attend the tea meeting here.
PM-Designate Modi will take the Prime…
— ANI (@ANI) June 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 09, 2024 11:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

