Modi Swearing-In Ceremony: মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্যে মাঝরাতে ফোন করে খাড়্গেকে আমন্ত্রণ

এদিকে একদিন আগে থেকেই বিদেশমন্ত্রকের আমন্ত্রণ পৌঁছে গিয়েছে একাধিক রাষ্ট্রনায়কেদের কাছে। সেই আমন্ত্রণ গ্রহণ করে ইতিমধ্যেই নয়া দিল্লি পৌঁছে গিয়েছেন বাংলাদেশ, মরিশাস, মালদ্বীপের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টরা।

Modi Swearing-In Ceremony: মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্যে মাঝরাতে ফোন করে খাড়্গেকে আমন্ত্রণ
Mallikarjun Kharge Public Rally at Malda (Photo Credits: X)

তৃতীয়বারের জন্যে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী (Narendra Modi Swearing-In Ceremony)। আজ রবিবার,সন্ধে ৭:১৫ মিনিটে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু। সেখানে যোগ দেওয়ার জন্যে শনিবার গভীর রাতে ফোন মারফত আমন্ত্রণ এল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge) কাছে। বিজেপি নেতা প্রহ্লাদ জোশি ফোন করে আমন্ত্রণ জানালেন খাড়্গেকে। কংগ্রেস সূত্রে খবর, মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে দলের তরফে খাড়্গে যোগ দেবেন কিনা সেই বিষয়ে এখনও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে একদিন আগে থেকেই বিদেশমন্ত্রকের আমন্ত্রণ পৌঁছে গিয়েছে একাধিক রাষ্ট্রনায়কেদের কাছে। সেই আমন্ত্রণ গ্রহণ করে ইতিমধ্যেই নয়া দিল্লি পৌঁছে গিয়েছেন বাংলাদেশ, মরিশাস, মালদ্বীপের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টরা। সন্ধ্যের আগে আসবেন ভুটান, নেপাল, শ্রীলঙ্কার রাষ্ট্রনায়কেরা।

আরও পড়ুনঃ শরিক বিনা গতি নেই, মোদী ৩.০ সরকারে মন্ত্রীসভার চেহারায় আমূল পরিবর্তন

খাড়্গেকে আমন্ত্রণ...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 09, 2024 11:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).