Naxal: বিহারের জঙ্গলে থেকে উদ্ধার একাধিক অস্ত্র, নকশালদের খোঁজে জারি তল্লাশি অভিযান
ছত্তিশগড়ের পাশাপাশি বিহারেও চলছে নকশালদের বিরুদ্ধে তল্লাশি অভিযান। বৃহস্পতিবার ঔরঙ্গাবাদের মদনপুরের পাঁচরুখিয়া এলাকার একটি জঙ্গলে ভারতীয় সেনার কোবরা ব্যাটিলিয়ন ২০৫ ও বিহার পুলিশ যৌথ উদ্যোগে অভিযান চালায়।
ছত্তিশগড়ের পাশাপাশি বিহারেও (Bihar) চলছে নকশালদের বিরুদ্ধে তল্লাশি অভিযান। বৃহস্পতিবার ঔরঙ্গাবাদের মদনপুরের পাঁচরুখিয়া এলাকার একটি জঙ্গলে ভারতীয় সেনার কোবরা ব্যাটিলিয়ন ২০৫ ও বিহার পুলিশ যৌথ উদ্যোগে অভিযান চালায়। পুলিশ গোপনসূত্রে খবর পেয়েছিল যে ওই এলাকায় নকশালদের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। ফলে খবর পেয়েই ওই এলাকায় চলে যায় যৌথ বাহিনী। তবে কোনও নকশালকে গ্রেফতার করা না গেলেও ওই এলাকা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের অস্ত্র। জানা গিয়েছে, ২ হাজার ২০৬টি তাজা কার্তুজ ও দুটি আইইডি বোমা উদ্ধার হয়েছে ওই এলাকা থেকে। এছাড়া কিছু মাওবাদীদের নথিপত্রও উদ্ধার হয়েছে ওই এলাকায়। ফলে সেখানে বা তার আশেপাশে যে নকশালদের গতিবিধি রয়েছে, তা একপ্রকার স্পষ্ট। সেই কারণে তল্লাশি অভিযান জারি রাখা হয়েছে।
Aurangabad, Bihar: In a joint operation conducted by Aurangabad Police and COBRA Battalion 205 against Naxal elements, a significant cache of arms and explosives was recovered. The forces discovered 2,206 cartridges and two powerful pressure IED bombs from the forests of… pic.twitter.com/A4CEdVciBn
— IANS (@ians_india) December 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 12, 2024 11:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

