Mamata Banerjee on Matangini Hazra: শহিদ মাতঙ্গিনী হাজরার প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

মাতঙ্গিনী হাজরার আত্মত্যাগ ভারত ছাড়ো আন্দোলনের এক অবিস্মরণীয় অধ্যায়।

Mamata Banerjee on Matangini Hazra: শহিদ মাতঙ্গিনী হাজরার প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
Matangini Hazra (Photo Credit: X)

কলকাতা: শহিদ মাতঙ্গিনী হাজরার প্রয়াণ দিবস। তাঁর আত্মত্যাগ ভারত ছাড়ো আন্দোলনের এক অবিস্মরণীয় অধ্যায়, যা আজও দেশপ্রেমের প্রতীক। মাতঙ্গিনী হাজরার প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানিয়েছেন, তিনি এক্স হ্যান্ডেল পোষ্টে লিখেছেন, ‘শহিদ মাতঙ্গিনী হাজরার প্রয়াণ দিবসে, অসীম সাহসের প্রতিমূর্তি এই স্বাধীনতা সংগ্রামীকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। তাঁর আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। অবিভক্ত মেদিনীপুর জেলা ছিল স্বাধীনতা সংগ্রামে এদেশের পথিকৃৎ। আর বাংলা ছিল স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান যেখানে মাতঙ্গিনী হাজরার মতো অগণিত অগ্নিকন্যা-অগ্নিপুত্রদের তেজে, বীরত্বে সর্বশক্তিমান বিদেশী সাম্রাজ্যে কাঁপন ধরে গিয়েছিল।

আমি আনন্দিত, পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের আলিনান গ্রামে তাঁর বসতবাটির পাশেই আমাদের সরকার এই মহান স্বাধীনতা সংগ্রামীর একটি মূর্তি স্থাপন করেছে এবং তাঁর জীবন ও ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাঁর অবদান নিয়ে একটি সংগ্রহশালা করেছে। আমিই ২০২২ সালে এই সংগ্রহশালাটি উদ্বোধন করেছিলাম। এই মিউজিয়ামে তাঁর ব্যবহৃত নানান ব্যক্তিগত জিনিসপত্রও প্রদর্শিত হচ্ছে। অনেক মানুষ এখন এই মিউজিয়ামটি দেখতে আসেন। আমাদের আলিপুর মিউজিয়ামেও আমরা শ্রদ্ধার সঙ্গে শহিদ মাতঙ্গিনী হাজরাকে স্মরণ করেছি।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেল পোষ্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 29, 2025 08:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).