Maharashtra Rain: অসময়ের বৃষ্টিতে ক্রমেই বাড়ছে অস্বস্তি, প্রবল ঝড়ে উড়ছে বাড়ির ছাদ, ব্যাপক ক্ষয়ক্ষতি মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে

নেমেছে মুশলধারে বৃষ্টি। সেই সঙ্গে শুরু হয়েছে প্রবল ঝড়। ঝড়ের দাপটে একাধিক ঘরবাড়ির চাল উড়ে গিয়েছে। বিপন্ন হয়েছে রোজকার জনজীবন।

Maharashtra Rain: অসময়ের বৃষ্টিতে ক্রমেই বাড়ছে অস্বস্তি, প্রবল ঝড়ে উড়ছে বাড়ির ছাদ, ব্যাপক ক্ষয়ক্ষতি মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে
Maharashtra Rain (Photo Credits: IANS)

Maharashtra Rain: অসময়ের বৃষ্টিতে ক্রমেই বাড়ছে অস্বস্তি। দিন কয়েক আগেই মুম্বইয়ের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়েছিল মরসুমের প্রথম বৃষ্টি। চলেছিল ব্যাপক গতিতে ধুলো ঝড়। সেই ঝড়-বৃষ্টিতে একাধিক প্রাণহানি সহ বিপুল ক্ষয়ক্ষতি হয়। এবার ভিজছে মহারাষ্ট্রের ধুলে জেলার বিভিন্ন এলাকা। নেমেছে মুশলধারে বৃষ্টি। সেই সঙ্গে শুরু হয়েছে প্রবল ঝড়। ঝড়ের দাপটে একাধিক ঘরবাড়ির চাল উড়ে গিয়েছে। বিপন্ন হয়েছে রোজকার জনজীবন। যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হয়েছে। এদিকে আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে এক নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা তীব্র ঘূর্ণিঝড়ের (Cyclone) আকারে আছড়ে পড়তে পারে গুজরাট, মহারাষ্ট্র এবং ওড়িশায়। ২৩-২৭ মের মধ্যে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এই তিন জেলায়।

আরও পড়ুনঃ ঝড়-বৃষ্টির তাণ্ডবে বিলবোর্ড ভেঙে পড়ে কার্তিক আরিয়ানের আত্মীয়ের মৃত্যু, শেষকৃত্যে হাজির অভিনেতা

ভিজছে মহারাষ্ট্র বিভিন্ন প্রান্ত... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 17, 2024 02:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).