Maharashtra polls: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে কোটি কোটি টাকা উদ্ধার

আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন।

Maharashtra polls: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে কোটি কোটি টাকা উদ্ধার
Representational Image (Photo Credits: PTI)

নয়াদিল্লি: মহারাষ্ট্রে (Maharashtra) বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে থানের একটি বাংলো ও ভ্যান থেকে ৩.৭ কোটি টাকা নগদ উদ্ধার। একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুলিশ সোমবার রাতে মুম্বইয়ের নেরুল এলাকায় অবস্থিত বাংলোতে অভিযান চালিয়ে সেখান থেকে ২.৫ কোটি টাকা নগদ উদ্ধার করেছে। অন্য একটি অভিযানে, ফ্লাইং স্কোয়াড এবং পুলিশ সোমবার বাপগাঁওয়ের কাছে একটি নগদ ভ্যান থেকে ১.২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন একটি ধাপেই সম্পন্ন হবে। আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হবে। আর ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর। দেখুন-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 12, 2024 11:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).