Mahaparinirvan Diwas 2024: ডক্টর বি আর আম্বেদকরের ৬৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহারাষ্ট্রে ছুটি ঘোষণা

ভারতের সংবিধানের জনক বাবাসাহেব আম্বেদকরের ৬ ডিসেম্বর মৃত্যুবার্ষিকী।

Mahaparinirvan Diwas 2024: ডক্টর বি আর আম্বেদকরের ৬৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহারাষ্ট্রে ছুটি ঘোষণা
Dr BR Ambedkar (File Image)

নয়াদিল্লি: ভারতের সংবিধানের জনক বাবাসাহেব আম্বেদকরের (Dr BR Ambedkar) ৬ ডিসেম্বর মৃত্যুবার্ষিকী (Death Anniversary)। বাবাসাহেব আম্বেদকরের আসল নাম ভীমরাও রামজি আম্বেদকর। ১৪ এপ্রিল ১৮৯১ সালে তাঁর জন্ম হয়। তিনি ছিলেন একজন দার্শনিক, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ। ভারতের সংবিধানের প্রধান কারিগর ছিলেন তিনি। স্বাধীন ভারতবর্ষের প্রথম আইন মন্ত্রী ছিলেন বি আর আম্বেদকর। তিনি দলিতদের অধিকারের জন্য সারা জীবন লড়াই করেছেন।আম্বেদকর বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে ১৯৫৬ সালে ৬ ডিসেম্বর মারা যান। মহারাষ্ট্র সরকার বিআর আম্বেদকরের ৬৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৬ ডিসেম্বর ছুটি ঘোষণা করেছে। দেখুন-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 04, 2024 05:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).