Mahakumbh 2025: মহাকুম্ভে পুন্যার্থীদের স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার
হিন্দুদের বড় তীর্থক্ষেত্র প্রয়াগে সারা বছরই পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে। তবে ১২২ বছর পরে মহাকুম্ভ মেলা বসছে প্রয়াগের শহরে। যার ফলে প্রায় প্রতিদিন লাখ লাখ দর্শনার্থীদের ভিড়ে জনসমাগম হচ্ছে প্রয়াগরাজে। গত পৌষ পূর্ণিমার তিথি থেকে শুরু হয়ে শিবরাত্রিতে শেষ হবে মহাকুম্ভ মেলা। এই দেড় মাস কুম্ভমেলা প্রাঙ্গণে আমিষ খাওয়া বা সুরা পান করার কোনও সুযোগ থাকবে না। তবে মহাকুম্ভে পুন্যার্থীদের স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার সরবরাহ নিশ্চিত করতে ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া একগুচ্ছ ব্যবস্থাপনা নিয়েছে। পুরো মেলা চত্বরকে পাঁচটি জোন ও ২৫ টি সেক্টরে ভাগ করে ৫৬ জন খাদ্য নিরাপত্তা আধিকারিক, ১০ টি ভ্রাম্যমান খাবার পরীক্ষার ল্যাব রাখা হয়েছে। এছাড়াও চলছে সচেতনতা প্রচার।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Advertisement
Advertisement
Advertisement