Lok Sabha Elections 2024: বাবা-মাকে সঙ্গে নিয়ে উত্তরাখণ্ডে ভোট দিতে গেলেন বলি নায়িকা উর্বশী রাউতেলা, নিজের রাজ্যবাসীর উদ্দেশ্যে কী বার্তা দিলেন?
প্রথম দফায় দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ১০২টি আসনে ভোট হয়েছে। নিজের ভোটকেন্দ্রে গিয়ে এদিন ভোট দিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা সকলেই। উত্তরাখণ্ডের কোটদ্বারে ভোট দিতে এলেন বলি অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। বাবা মানবর সিং এবং মা মীরা রাউতেলাকে সঙ্গে নিয়ে নিজের ভোটকেন্দ্রে এলেন নায়িকা। উত্তরাখণ্ডবাসীদের উদ্দেশ্যে তাঁর একান্ত অনুরোধ, 'ভোট তাঁকেই দেবেন যে উত্তরাখণ্ডের উন্নয়নে কাজ করবে বলে আপনারা মনে করেন'।
দেখুন...
#WATCH | Uttarakhand: Actress Urvashi Rautela says, "I have come here along with my family. We all have cast our votes... I would say cast your vote for those who you think will work for the development of Uttarakhand..." pic.twitter.com/kcyzuzVrCy
— ANI (@ANI) April 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 19, 2024 07:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

