Lok Sabha Election Results 2024: রাহুলের ভাগ্য পরীক্ষা, ওয়েনাড় এবং রায়বরেলি দুই আসনে অনেকটা এগিয়ে কংগ্রেস যুবরাজ
নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, ওয়েনাড় এবং রায়বরেলি দুই আসন থেকেই অনেকটা ব্যবধানে এগিয়ে রাহুল।
২০১৯ এর ধারা বজায় রেখে চব্বিশের লোকসভা নির্বাচনেও দুই কেন্দ্র থেকে লড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেরলের ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বরেলি। নির্বাচনের আগে মণিপুর থেকে মুম্বই ভারত জোড়ো ন্যায় যাত্রায় হেঁটেছিলেন কংগ্রেস যুবরাজ। জয়ের লক্ষ্যে জানপ্রান লড়িয়ে প্রচার চালিয়েছিলেন তিনি। মঙ্গলবার ৪ জুন তাঁর ভাগ্য পরীক্ষা। ভোট গণনা শুরু হতেই ফল তাঁর পক্ষে। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, ওয়েনাড় এবং রায়বরেলি দুই আসন থেকেই অনেকটা ব্যবধানে এগিয়ে রাহুল।
আরও পড়ুনঃ তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তবে কি অধরা! নিজের কেন্দ্র বারাণসী থেকে অনেকটা পিছিয়ে মোদী
এগিয়ে রাহুল...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 04, 2024 09:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

