Lok Sabha Elections 2024: মনোনয়ন জমা দিলেন ব্রিজভূষণের ছেলে করণ, বাবার গড়ে এবার লড়বেন ছেলে
লোকসভার টিকিট পেতেই গতকাল করণ পুজো দিয়ে এসেছেন অযোধ্যার হনুমান গড়হি মন্দিরে।
বৃহস্পতিবারই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কাইজারগঞ্জ আসন থেকে পদ্মপ্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। যৌন হেনস্থার মামলায় অভিযুক্ত বিদায়ী সাংসদ তথা ভারতের কুস্তি ফেডারেশনের (WFI) প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh) লড়ছে না ওই আসনে। বদলে দল দাঁড় করিয়েছে ব্রিজভূষণের ছেলে করণ ভূষণ সিং-কে (Karan Bhushan Singh)। আজ শুক্রবার নিজের মনোনয়ন জমা দিলেন পদ্মপ্রার্থী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, 'আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন। খুবই ভালো লাগছে। কাইজারগঞ্জের জনগনের কাছে আমি কৃতজ্ঞ। আশা করব তাঁরা তাঁদের আশীর্বাদের হাত আমার মাথায় উপর রাখবে'। লোকসভার (Lok Sabha Elections 2024) টিকিট পেতেই গতকাল করণ পুজো দিয়ে এসেছেন অযোধ্যার হনুমান গড়হি মন্দিরে।
আরও পড়ুনঃ যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণকে টিকিট দিল না দল, পদ্মপ্রার্থী হলেন ছেলে করণ
মনোনয়ন জমা পদ্মপ্রার্থী করণের...
#WATCH | Uttar Pradesh: BJP candidate from Kaiserganj Lok Sabha seat and son of BJP MP Brij Bhushan Sharan Singh- Karan Bhushan files his nomination from Kaiserganj.#LokSabhaElections2024 pic.twitter.com/8WBKXshHYf
— ANI (@ANI) May 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 03, 2024 02:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

