Kapil Sibbal on PM visiting CJI's Residence: আমি অবাক হয়ে গিয়েছি, প্রধান বিচারপতির বাসভবনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে মন্তব্য কপিল সিব্বলের

গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির হয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে।

Kapil Sibbal on PM visiting CJI's Residence: আমি অবাক হয়ে গিয়েছি, প্রধান বিচারপতির বাসভবনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে মন্তব্য কপিল সিব্বলের

গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির হয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) বাড়িতে। সিজেআই-এর বাসভবনে গিয়ে গনেশ পুজোর অনুষ্ঠানে আরতি করতেও দেখা যায় নমোকে। এই নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশের প্রধান বিচারপতির বাড়িতে কীভাবে যেতে পারেন প্রধানমন্ত্রী, এই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এবার এই নিয়ে মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ তথা আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, ভিডিয়োটি দেখে আমি বিষ্মিত, বিগত ৫০ বছর ধরে আমি অনেক বিচারপতিদের দেখেছি। এনাদের মধ্যে অনেকেই বড় মাপের বিচারক ছিলেন। প্রতিষ্ঠানের প্রতি আমার সম্মান রয়েছে। বর্তমান প্রধান বিচারপতির প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে। উনি মহার ব্যক্তিত্ব ও সৎ মানুষ। কিন্তু সাম্প্রতিকতম ভিডিয়োটি দেখে আমি চমকে গিয়েছি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 12, 2024 06:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).