Covid19 Test Drop In India Airport: বিদেশ থেকে আগত যাত্রীদের ভারতে কোভিড পরীক্ষা বাতিল কেন্দ্রের
চিন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, কোরিয়া, জাপান থেকে ভারতে আগত যাত্রীদের কোভিড পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
করোনা (Covid 19) সংক্রমণের ঝুঁকি কিছুটা কমতেই কেন্দ্রীয় সরকার দেশের বিমানবন্দর গুলোতে কোভিড পরীক্ষা (Covid Test) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এত দিন অবধি বিদেশ থেকে কোন যাত্রী ভারতের বিমানবন্দরে পা রাখলে তাঁর করোনা পরীক্ষা বাধ্যতামূলক ছিল। কিন্তু সেই নিয়মে এবার ইতি টানল ভারত (Corona Virus in India)। চিন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, কোরিয়া, জাপান থেকে ভারতে আগত যাত্রীদের কোভিড পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আগামী সোমবার অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি থেকে আর বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হবে না। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ এই বিষয়ে বিমান সংস্থা গুলোকে একটি চিঠিও পাঠিয়েছেন।
বিমানবন্দরে বাতিল কোভিড পরীক্ষাঃ
Government of India drops COVID-19 testing and uploading of 'Air Suvidha' form for international arrivals from/via China, Singapore, Hong Kong, Korea, Thailand and Japan pic.twitter.com/TIkSnZfTNt
— ANI (@ANI) February 10, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 10, 2023 02:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

