Mid-Day Meal: কুকুরের এঁটো করা খাবার খেতে দেওয়া হল শিক্ষার্থীদের, প্রত্যেককে ২৫,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের
প্রায় ৭৮ জন পড়ুয়া কুকুরের এঁটো করা মিড-ডে মিল খেয়ে ফেলে।
নয়াদিল্লি: ছত্তিশগড়ের (Chhattisgarh) লাচ্ছানপুর গভর্নমেন্ট মিডল স্কুলে গত ২৮ জুলাই একটি মর্মান্তিক ঘটনা ঘটে। কুকুরের ‘এঁটো’ করা মিড-ডে মিল (Mid-Day Meal) শিক্ষার্থীদের পরিবেশন করা হয়। প্রায় ৭৮ জন পড়ুয়া ওই খাবার খেয়ে ফেলেছিল বলে জানা গিয়েছে। খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় ব্যাপক শোরগোল। এই ঘটনা নিয়ে ছত্তিশগড় হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা গ্রহণ করে এবং রাজ্য সরকারের অবহেলার জন্য তীব্র সমালোচনা করে।
মামলার রায়ে ছত্তিশগড় হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে লাচ্ছানপুরের গভর্নমেন্ট মিডল স্কুলে কুকুরের ‘এঁটো’ করা মিড-ডে মিল খাওয়া প্রত্যেক শিক্ষার্থীকে ২৫,০০০ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। শিক্ষার্থীদের তিন ডোজ অ্যান্টি-রেবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে, বর্তমানে তাঁরা বিপদমুক্ত বলে মনে করা হচ্ছে। হাইকোর্ট রাজ্য সরকারকে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কঠোর পদক্ষেপ নিতে এবং মিড-ডে মিল প্রোগ্রামের মান উন্নত করারও নির্দেশ দিয়েছে।
শিক্ষার্থীদের ২৫,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট
STORY | HC asks Chhattisgarh govt to pay Rs 25,000 each to students served dog-soiled mid-day meal
READ: https://t.co/L6jt3qd4ps pic.twitter.com/Mry14hmIHy
— Press Trust of India (@PTI_News) August 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 21, 2025 09:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

