Haridwar: স্কুলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শূন্যে গুলি ছুড়ে, বাজি ফাটিয়ে উদযাপন! পুলিশের কড়া পদক্ষেপ
হরিদ্বারের একটি নামকরা স্কুলের পড়ুয়ারা তাঁদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিপজ্জনক কর্মকাণ্ড ঘটিয়েছে।
নয়াদিল্লি: উত্তরাখণ্ডের হরিদ্বারের (Haridwar) একটি নামকরা স্কুলের পড়ুয়ারা তাঁদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে (Farewell) বিপজ্জনক কর্মকাণ্ড ঘটিয়েছে। স্কুলের পোশাকে তাঁরা বাতাসে গুলি করে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। বাজি ফাটিয়ে রীতিমতো তাণ্ডব চালায় ৭০ ছাত্র। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, কয়েকজন পড়ুয়া দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ভিডিও তৈরি করছে, আবার কেউ কেউ বাতাসে গুলি ছুঁড়ছে। কিছু শিক্ষার্থীকে চলন্ত গাড়ির উপরে দাঁড়িয়ে ভিডিও রেকর্ড করতে দেখা যায়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
গুলি ছুড়ে, বাজি ফাটিয়ে পড়ুয়াদের উদযাপন
Cars running at overspeed with hooliganism, fireworks, firing, dangerous stunts… this is not a gang meeting but a farewell party in Haridwar.
This is our future youth… tension mei ho? pic.twitter.com/rKYHjz5d1B
— Uttarakhandi (@UttarakhandGo) January 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 06, 2025 05:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

