Bhopal: ভোপালের কারখানা থেকে উদ্ধার কয়েক হাজার কোটি টাকার নিষিদ্ধ মাদক, গ্রেফতার এক
ভোপালের একটি কারখানায় তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণের মেফেড্রোন (Mephedrone)। জানা যাচ্ছে, রবিবার গুজরাট এটিএস (Gujarat ATS) এবং দিল্লি এনসিবির (Delhi NCB) যৌথ বাহিনী এদিন মধ্যপ্রদেশের ভোপালে গোপনসূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালাচ্ছিল। সেই সময়ই কাটারা হিলস থানা এলাকার বাগরোদা মালভূমি একটি প্রাইভেট কারখানা থেকে উদ্ধার হয় ৯০৭ কিলো নিষিদ্ধ মাদক। যার বাজারমূল্য ১৮১৪.১৮ কোটি টাকা। সেই সঙ্গে আটক করা হয়েছে এক ব্যক্তি। তদন্তকারী আধিকারিকরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছে যে এই ঘটনায় একটি বড় চক্র রয়েছে। সেই চক্রের বাকি সদস্যদের পাকড়াও করতে তল্লাশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।
#WATCH | Bhopal, Madhya Pradesh | Gujarat ATS and Delhi NCB conducted raids in Bhopal on a private factory in the industrial area - Bagroda Plateau of Katara Hills PS area. 907 kg of mephedrone (MD) was seized from the factory which has an estimated cost of around Rs 1814.18… pic.twitter.com/CMe5b0lGgf
— ANI (@ANI) October 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 06, 2024 07:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

