Tamil Nadu: পায়ুদ্বারে লুকানো লক্ষাধিক টাকার সোনা, তামিলনাড়ুর বিমানবন্দরে যাত্রীর কাণ্ডে হতবাক সকলে

জানা গিয়েছে, অভিযুক্ত যাত্রীর পায়ুদ্বার থেকে তিনটি প্যাকেট উদ্ধার হয়েছে। তাতে লুকানো ছিল ওই বিপুল পরিমাণ সোনা।

Tamil Nadu: পায়ুদ্বারে লুকানো লক্ষাধিক টাকার সোনা, তামিলনাড়ুর বিমানবন্দরে যাত্রীর কাণ্ডে হতবাক সকলে
Gold Hidden in Passenger’s Rectum Seized at Trichy Airport (Photo Credits: X)

পায়ুদ্বারে (Rectum) লুকিয়ে সোনা পাচারের চেষ্টা। তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুচিরাপল্লী বিমানবন্দরে (Trichy Airport) যাত্রীর কাছ থেকে উদ্ধার হল প্রায় ৭০ লক্ষ টাকার সোনা। শনিবার দুবাই থেকে তিরুচিরাপল্লী বিমানবন্দরে নামেন ওই যাত্রী। তাঁর চালচলনে সন্দেহ হওয়ায় তাঁকে পরীক্ষা করেন বিমানবন্দরের 'এয়ার ইনটেলিজেন্স ইউনিট’ সদস্যরা। আর তাতেই বেরিয়ে আসে লুকানো সোনা। ব্যক্তি নিজের পায়ুদ্বারে ৯৭৭ গ্রাম ওজনের ২৪ ক্যারট সোনা লুকিয়ে পাচারের ছক কষেছিলেন। জানা গিয়েছে, অভিযুক্ত যাত্রীর পায়ুদ্বার থেকে তিনটি প্যাকেট উদ্ধার হয়েছে। তাতে লুকানো ছিল ওই বিপুল পরিমাণ সোনা।

যাত্রীর পায়ুদ্বার থেকে উদ্ধার সোনা... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 27, 2024 06:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).