Fact Check: ভার্চুয়াল পড়াশোনা জনপ্রিয় করতে বিনামূল্যে ল্যাপটপ দেবে কেন্দ্র? জানুন আসল সত্যি
এমন ভুয়ো খবর ও গুজবে কান না দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন রেখেছে দেশের সরকার। ভুয়ো খবরের প্রবণতা কমাতে সরকারি তরফে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষকে হয়রান করার জন্য নিয়ত এমন ভুয়ো খবর শেয়ার হয়ে চলেছে।
করোনার প্রাদুর্ভাবের মধ্যে ভার্চুয়াল পড়াশোনা আরও জনপ্রিয় করার জন্য সকলকে বিনামূল্যে ল্যাপটপ দেবে শিক্ষা মন্ত্রক। লিঙ্ক-সহ একটি মেসেজ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একই সঙ্গে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার-সহ নানা সোশাল মিডিয়ায় সাইটে এটি ঘুরছে। দেদার শেয়ারও হচ্ছে। তবে পিআইবি আজ জানিয়ে দিয়েছে, এটি ভুয়ো। এই ধরনের কোনও সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নেয়নি।
A message along with a link is claiming that @EduMinOfIndia will provide free laptops to all people to support virtual learning amid the #COVID19 outbreak#PIBFactCheck:
▶️This claim is #FAKE
▶️Don't forward such messages
▶️Never disclose personal information on such websites pic.twitter.com/nNg2Gb7IIl
— PIB Fact Check (@PIBFactCheck) August 3, 2021
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 03, 2021 01:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

