ভরসন্ধ্যায় চেন্নাইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার জেরে মৃত্যু কমপক্ষে ৪ জনের। জানা যাচ্ছে শুক্রবার ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল চেন্নাইয়ের তিরুভাল্লুভার (Tiruvalluvar) জেলার তিরুত্তানিতে কেজি কান্দিগাই গ্রামে। একটি মালবাহী লরি ও রাজ্য সরকারের পরিচালিত বাসের সংঘর্ষ ঘটে। আর তাতেই মৃত্যু হয় ৪ যাত্রী। আহত কমপক্ষে ২৮ জন। তাঁদের তড়িঘড়ি তিরুত্তানি সরকারী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক লরির চালক ও খালাসি। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। এই দুর্ঘটনার পর নিহতদের পরিবার ও আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন।

দেখুন পোস্ট

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)