রাশিয়ার মাছ ধরার একটি নৌকোতে আগুন। নৌকাটিতে ২৫ জন যাত্রী ছিল বলে জানা গেছে। দক্ষিন কোরিয়ার কাছে উপকূলের শহর উলসানে আগুন লেগে যায় নৌকাটিতে।

৭৬৯ টনের নৌকাটি ১০০ টনের মতন সামুদ্রিক খাদ্য নিয়ে রাশিয়ার দিকে যাচ্ছিল। রাত্রি ১২.৪৩ এ আগুন ধরে যায় নৌকাটিতে। উপস্থিত যাত্রীরা সবাই রাসিয়ান বলে জানা গেছে। ঘটনায় ৪ জন নিখোঁজ। ২১ জনকে উদ্ধার করা হয়েছে , যার মধ্যে ১৯ জন অক্ষত রয়েছেন।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী ও নৌসেনার তরফে আগুন নেভানো হয়।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)