Mumbai: ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় মুম্বই ও আহমেদাবাদে চলল ইডির তল্লাশি অভিযান, উদ্ধার কয়েক কোটি টাকা
ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় শুক্রবার মুম্বই ও আহমেদাবাদের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় শুক্রবার মুম্বই ও আহমেদাবাদের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate')। আর এই তল্লাশি অভিযানে উদ্ধার হল কমপক্ষে ১৩. ৫ কোটি টাকা। জানা যাচ্ছে দুই রাজ্যের মোট ৭টি এলাকায় এদিন তল্লাশি অভিযান চলে। চলতি বছরে মুম্বইয়ের মালেগাঁও এলাকায় সমবায় ব্যাঙ্কে জালিয়াতির ঘটনা প্রথম সামনে আসে। এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দুই ব্যাঙ্ক আধিকারিককে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। এই ব্যাঙ্কের শাখা মহারাষ্ট্রের পাশাপাশি গুজরাটেও ছিল। সেই কারণেই এদিন তল্লাশি অভিযানে আধিকারিকদের গুজরাটের বিভিন্ন জায়গায় হানা দিতে হয়।
Enforcement Directorate's Mumbai Zone conducted a search today at seven premises in Ahmedabad and Mumbai and seized proceeds of crime in the form of cash worth Rs 13.5 crores. This cash seizure pertains to the case of Nashik Merchant Co-operative Bank (NAMCO Bank), Malegaon: ED… pic.twitter.com/SkYUnOakIh
— ANI (@ANI) December 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 06, 2024 10:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

