Accident In Jaipur: জাতীয় সড়কে উল্টে গেল ট্যাঙ্কার, আগুনে ঝলসে মৃত্যু চালকের
দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় জয়পুর-আজমের জাতীয় সড়ক।
নয়াদিল্লিঃ জাতীয় সড়কে (National Highway) উল্টে গেল মিথানল ভর্তি ট্যাঙ্কার (Tanker)। আগুনে পুড়ে ছাই ট্যাঙ্কার। ঘটনাস্থলেই মৃত্যু চালকের। বুধবার সকালে ঘটনাটি ঘটে জয়পুর-আজমের জাতীয় সড়কে (Jaipur-Ajmer National Highway)। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মিথানল বোঝাই ট্যাঙ্কার। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ট্যাঙ্কারটিতে। প্রাণ বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন চালক। দাউ দাউ করে জ্বলতে শুরু করে ট্যাঙ্কারটি। খবর দেওয়া হয় দমকল ও পুলিশে। পরে দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় জয়পুর-আজমের জাতীয় সড়ক। বর্তমানে স্বাভাবিক যান চলাচল। দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।
জাতীয় সড়কে উল্টে গেল ট্যাঙ্কার, আগুনে ঝলসে মৃত্যু চালকের
Rajasthan: Driver Killed As Chemical Tanker Carrying Methanol Catches Fire on Jaipur-Ajmer National Highway#Rajasthan #Fire #Death #Ajmer
— LatestLY (@latestly) June 25, 2025
Read: https://t.co/mkdLkZEF37
— LatestLY (@latestly) June 25, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 25, 2025 02:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

