Kerala University Stampede: কলেজ অনুষ্ঠানে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু, মঞ্চের এদিক ওদিক পড়ে পড়ুয়াদের চটি-জুতো

ভিড়ে ঠাসা কলেজ ক্যাম্পাসের ‘ওপেন এয়ার থিয়েটার’এ পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন চার পড়ুয়া। ঘটনায় আহত হয়েছেন ৬০ জন। আজ রবিবার থিয়েটারের চিত্র ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পড়ুয়াদের চটি, জুতো।

Kerala University Stampede: কলেজ অনুষ্ঠানে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু, মঞ্চের এদিক ওদিক পড়ে পড়ুয়াদের চটি-জুতো
Kerala University Stampede (Photo Credits: X)

শনিবার কেরলের ‘কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’তে একটি সঙ্গীত অনুষ্ঠান ঘিরে তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ভিড়ে ঠাসা কলেজ ক্যাম্পাসের ‘ওপেন এয়ার থিয়েটার’এ পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন চার পড়ুয়া (Kerala University Stampede)। ঘটনায় আহত হয়েছেন ৬০ জন। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি অনেকে। উচ্চ শিক্ষার প্রধান সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এই ঘটনার বিস্তারিত তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। শনিবার বলিউড গায়িকা নিকিতা গান্ধীর (Nikhita Gandhi) পারফরমেন্সের কথা ছিল কলেজ ক্যাম্পাসের ওপেন এয়ার থিয়েটারে। কিন্তু গায়িকা মঞ্চে ওঠার আগেই ঘটে গেল চরম অঘটন। আজ রবিবার থিয়েটারের চিত্র ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পড়ুয়াদের চটি, জুতো।

আরও পড়ুনঃ শ্রীনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে মৃত মহিলা, জখম ৩

দেখুন ঘটনার পরের দিন ওপেন এয়ার থিয়েটারের চিত্র...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 26, 2023 06:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).