Nuh Violence: নুহতে শিথিল কার্ফু, ঘোষণা হতেই দোকান বাজারে জমেছে সাধারণের ভিড়

রবিবার জেলা ম্যাজিস্ট্রেটের তরফে একটি নোটিস জারি করে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে বেলা ১২টা দিনের এই তিন ঘণ্টার জন্যে কার্ফু প্রত্যাহার করা হয়েছে।

Nuh Violence: নুহতে শিথিল কার্ফু, ঘোষণা হতেই দোকান বাজারে জমেছে সাধারণের ভিড়
Nuh Curfew (Photo Credits: ANI)

ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে হরিয়ানার নুহতে যে অশান্তির (Nuh Violence) আগুন ছড়িয়ে পড়েছে তাঁর জেরে জারি করা হয়েছে কার্ফু (Nuh Curfew)। নুহতে মঙ্গলবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রখা হয়েছে। তবে সাধারণ জনজীবনের কথা মাথায় রেখে কিছুটা শিথিল হল কার্ফু। রবিবার জেলা ম্যাজিস্ট্রেটের তরফে একটি নোটিস জারি করে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে বেলা ১২টা দিনের এই তিন ঘণ্টার জন্যে কার্ফু প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে সেই ঘোষণা হতেই দোকান বাজারে বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ। লোকে লোকারণ্য নুহের রাস্তাঘাট,  বাজার।

আরও পড়ুনঃ শনিবার অগ্নিগর্ভ ইম্ফল, জ্বালানো হল ১৫টি ঘরবাড়ি, গুলিবিদ্ধ ১

কার্ফু শিথিল হতেই বাজারে জমেছে ভিড়... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 06, 2023 11:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).