Kumbh Mela 2025: কুম্ভ মেলার প্রস্তুতি তুঙ্গে, মধুবনী আর্টে সেজে উঠছে প্রয়াগরাজ
মহা কুম্ভ মেলা আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে, মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
উত্তরপ্রদেশ: প্রয়াগরাজে (Prayagraj) কুম্ভ মেলার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। হাতে আর মাত্র কয়েকটাদিন বাকি। মহা কুম্ভ মেলা (Maha Kumbh Mela) আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে, এই মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার প্রস্তুতি এখন তুঙ্গে। তীর্থযাত্রীদের আকর্ষণ বাড়াতে শহরের দেয়াল, রাস্তায় এবং চৌরাস্তায় মূর্তি স্থাপন করা হচ্ছে এবং সুন্দর সুন্দর আর্টের মাধ্যমে সাজিয়ে তোলা হচ্ছে। ভারতের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Uttar Pradesh CM Yogi Adityanath) নেতৃত্বে।
তীর্থযাত্রী কুলদীপ সিং বলেছেন, ‘আমি কানপুর থেকে এসেছি, আমি দেখছি যে সব জায়গায় দেওয়ালগুলি ২০২৫-এর কুম্ভ মেলার জন্য একটি বিশেষ থিম দিয়ে আঁকা হয়েছে, যা খুব সুন্দর। শহরকে যেভাবে পরিষ্কার করা হচ্ছে এবং সাজানো হচ্ছে, তা দেখতে খুব ভালো লাগছে…।’ দেখুন ভিডিও-
Uttar Pradesh: The countdown for the Maha Kumbh Mela 2025 in Prayagraj has begun, starting on January 13 and lasting until February 26. Preparations include installing ancient statues on city walls, streets, and crossroads to enhance the city's appeal for pilgrims. The work is… pic.twitter.com/cdWq795X2g
— IANS (@ians_india) December 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 12, 2024 08:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

