Mumbai: ২৪ ঘন্টা পর এখনও উদ্ধার হচ্ছে ফেরি দুর্ঘটনায় নিহত যাত্রীদের দেহ, বাড়ল মৃতের সংখ্যা
মুম্বইয়ে ফেরি দুর্ঘটনায় মৃত্যুমিছিল অব্যাহত। গত বুধবার নৌসেনার একটি স্পিডবোটের ধাক্কায় ডুবে গিয়েছিল যাত্রীবাহী ফেরি।
মুম্বইয়ে (Mumbai) ফেরি দুর্ঘটনায় মৃত্যুমিছিল অব্যাহত। গত বুধবার নৌসেনার একটি স্পিডবোটের ধাক্কায় ডুবে গিয়েছিল যাত্রীবাহী ফেরি। আর সেই ঘটনা রাতভর তল্লাশি চালানোর পর ১৩ জনের মৃতদেহ ও ১০০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে তারপরেও নিখোঁজ ছিলেন বেশ কয়েকজন যাত্রী। এই ঘটনার ২৪ ঘন্টা পেরোনোর পরেও জারি রয়েছে উদ্ধারকাজ। অবশেষে বৃহস্পতিবার উদ্ধার হল আরেক যাত্রীর মৃতদেহ। সবমিলিয়ে মৃতের সংখ্যা এখন পৌঁছাল ১৪-তে। এখনও ঘটনাস্থলে জারি রয়েছে তল্লাশি অভিযান। অন্যদিকে ওই স্পিটবোটের চালকের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
After a collision between a ferry boat and a Navy boat near the Mumbai coast, the body of a missing passenger was recovered after 24 hours. The death toll has now risen to 14: Mumbai Police pic.twitter.com/NwEe7wBcq9
— IANS (@ians_india) December 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 19, 2024 10:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

