Kasba Gang Rape Case: বাংলার এখন ভয়ঙ্কর অবস্থা, কেউ নিরাপদ নন, কসবাকাণ্ডে মন্তব্য বিজেপি নেত্রী ভারতী ঘোষের

কসবায় গণধর্ষণের ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Kasba Gang Rape Case: বাংলার এখন ভয়ঙ্কর অবস্থা, কেউ নিরাপদ নন, কসবাকাণ্ডে মন্তব্য বিজেপি নেত্রী ভারতী ঘোষের

কসবায় গণধর্ষণের ঘটনা (Kasba Gang Rape Case) নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারপরেও প্রতিবাজ অব্যাহত। বিজেপি নেত্রী ভারতী ঘোষ এই ঘটনার বিরোধীতা করে বলেন, “আজ বাংলার মানুষ ভীতসন্ত্রস্ত। আমরা সকলেই হতবাক। যা ঘটেছে তা ক্ষমার অযোগ্য। তবে এটিই প্রথমবার নয়। কয়েকমাস আগেই আরজি করেও একই ধরনের ঘটনা ঘটেছে। এই সরকারে আমলেই একজন তরুণী মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল। সেই সময় রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না। কিন্তু তবুও আবারও ঘটল। রাজ্যের এখন ভয়ঙ্কর অবস্থা, এখানে চিকিৎসক, আইনের ছাত্রী কেউই নিরাপদ নন”।

দেখুন ভারতী ঘোষের বক্তব্য

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 27, 2025 09:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).