Bengal vs Madhya Pradesh, Ranji Trophy Semi-Final Live Streaming: বাংলা বনাম মধ্যপ্রদেশ, রঞ্জি ট্রফির সেমিফাইনাল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

আজ ৮ ফেব্রুয়ারি, বুধবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে (Holkar Stadium, Indore) ম্যাচটি অনুষ্ঠিত হবে। টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network) এবং অনলাইনে ডিজনি + হটস্টার (Disney + Hotstar) অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে।

Bengal vs Madhya Pradesh, Ranji Trophy Semi-Final Live Streaming: বাংলা বনাম মধ্যপ্রদেশ, রঞ্জি ট্রফির সেমিফাইনাল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Bengal Team (Photo Credit: TOI Sports/ Twitter)

২০২২-২৩ রঞ্জি ট্রফির প্রথম সেমিফাইনালে মধ্যপ্রদেশের মুখোমুখি হবে বাংলা। আজ ৮ ফেব্রুয়ারি, বুধবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে (Holkar Stadium, Indore) ম্যাচটি অনুষ্ঠিত হবে। এলিট 'এ' গ্রুপে সাত ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলা। কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডকে নয় উইকেটের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে তারা। এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অভিমন্যু ঈশ্বরন (Abhimanyu Easwaran)। অন্যদিকে, এলিট 'ডি' গ্রুপে সাত ম্যাচে পাঁচ জয়ে ৩৩ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ। কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশকে পাঁচ উইকেটে হারায় তারা।

বাংলা বনাম মধ্যপ্রদেশ ম্যাচ টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network) এবং অনলাইনে ডিজনি + হটস্টার (Disney + Hotstar) অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 08, 2023 09:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).